ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় নিহত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কমান্ডার 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪১, ২০ মার্চ ২০২৩
সিরিয়ায় নিহত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কমান্ডার 
নিহত ফিলিস্তিনি কমান্ডার 

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের একজন কমান্ডার সিরিয়ায় নিহত হয়েছেন। বলা হচ্ছে ইসরায়েলি গুপ্তঘাতরা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

আল-কুদস ব্রিগেড ইসরায়েলকে উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, ‘৩১ বছর বয়সি আলী রামজি আল-আসওয়াদ রোববার সকালে দামেস্কের গ্রামাঞ্চলে জায়নবাদী শত্রুর কাপুরুষোচিত বুলেটের আঘাতে নিহত হয়েছেন।’

রোববারের কথিত হত্যাকাণ্ডের বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

Advertisement

এক বিবৃতিতে ইসলামিক জিহাদ বলেছে, আসওয়াদের পরিবার ১৯৪৮ সালে হাইফা শহর থেকে বাস্তুচ্যুত হয়েছিল এবং সিরিয়ার শরণার্থী শিবিরে বসতি স্থাপন করেছিলেন। যেখানেই তিনি যুবক হিসেবে সংগঠনে যোগ দিয়েছিলেন।

আরো পড়ুন>> কঙ্গোতে রাতভর সন্ত্রাসী হামলায় নিহত ২২

২০১৯ সালে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নির্বাসিত জীবনযাপনকারী ইসলামিক জিহাদের নেতৃত্বের সদস্য আকরাম আল-আজুরির বাড়িতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। আজুরির কোনো ক্ষতি হয়নি, তবে তার ছেলে ওই হামলায় নিহত হয়েছে বলে জানা গেছে।

ইসলামিক জিহাদের একজন কর্মকর্তা একটি বিবৃতিতে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ‘প্রতিরোধের নেতাদের হত্যার প্রচেষ্টার (অবিলম্বে) দেরি না করে একটি নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হবে।’

সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত অংশের অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালিয়েছে। যার মধ্যে দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। তবে অভিযানগুলোকে খুব কমই স্বীকার করে বা আলোচনা করে ইসরায়েল।

সূত্র: এপি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!