চার্লির জন্য তিনি নিজের বাড়ির উঠানে বানিয়েছেন বিশেষ একটি ‘বাড়ি’। যেটি নির্মাণে তার খরচ পড়েছে ২০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ২২ লাখ টাকা।
নির্মিত বাড়ির ওই ভিডিওতে দেখা যায়, এতে আলাদা শোবার ঘর রয়েছে তার জন্য। রয়েছে লিভিং রুম। রয়েছে বাড়ির পেছনে ফাঁকা জায়গা। লিভিং রুমে টেলিভিশনও রাখা হয়েছে। পাশে রয়েছে সোফা। সামনে টেবিলে রাখা হয়েছে খাবার। ওই টেলিভিশনে দেখা যাবে চার্লির প্রিয় ভিডিওগুলো।
.png)
বাড়ির ভেতরটা অনেকটা ডুপ্লেক্স আদলে করা। এই লিভিং রুম থেকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় শোবার ঘরে। বিছানার এক পাশে রাখা হয়েছে তার কাপড়চোপড়, অন্য পাশে টেবিলে রাখা হয়েছে অ্যালার্ম ঘড়ি। বাড়ির সামনে রাখা হয়েছে গাছ।
আরো পড়ুন>> ১৭০০ বছরের পুরনো গ্রীক দেবতার মূর্তি আবিষ্কার
চার্লির জন্মদিনকে এবার বিশেষভাবে উদ্যাপনের জন্য এ বাড়িটি তৈরি করেছেন ব্রেন্ট।
ভিডিওতে দেখা যায়, চার্লিকে যেন আর একা থাকতে না হয়, সে জন্য একটি সঙ্গী কুকুর আনা হয়েছে। এ ছাড়া ব্রেন্ট যখন কাজে ব্যস্ত থাকবেন সেই সময় চার্লি যাতে একাকিত্ব অনুভব না করে, সে জন্য একজন পেশাদার পোষা প্রাণী রক্ষণাবেক্ষণকারীকেও নিয়োগ দিয়েছেন তিনি।
ব্রেন্টের ১০ মিনিটের এই ভিডিও এরই মধ্যে ৭৩ লাখ মানুষ দেখেছেন ইউটিউবে। ভিডিও দেখে মন্তব্য করেছেন কয়েক হাজার মানুষ। অনেকে চার্লির জন্য শুভকামনা জানিয়ছেন। আবার অনেকেই ব্রেন্টের এই উদ্যোগের প্রশংসা করেছেন।
সূত্র: ডেইলি মেইল