বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে জাস্টিন নামের কুকুরটি। ক্যাম্পাসের সীমা পেরিয়ে কুকুরটির সনদ নেয়ার ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়ে যায়। প্রশংসিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, সেটন হল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জোসেফ ই নিয়ার কাছ থেকে মুখ দিয়ে আলতোভাবে সনদপত্রটি নিচ্ছে জাস্টিন। তার পাশেই হুইলচেয়ারে গ্রেস মারিয়ানি যিনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও জাস্টিনের পালনকারী।
.png)
গ্রেস মারিয়ানি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। হুইলচেয়ারেই তার চলাফেরা। এ জন্য কুকুরটি তার সঙ্গে সব সময় থাকে। ফলে গ্রেসের সঙ্গে নিয়মিত শ্রেণিকক্ষে আসত কুকুরটিও।
আরো পড়ুন>> চাকরি ছেড়ে বাবা-মায়ের দায়িত্ব নিলেন নারী, পাবেন বেতনও
সেটন হল ইউনিভার্সিটি থেকে এ বছর স্নাতক সম্পন্ন করেছেন গ্রেস মারিয়ানি। ওই ভিডিওতে দেখা যায়, গ্রেসের সঙ্গেই মঞ্চে ওঠে জাস্টিন। যখন ডিপ্লোমা ডিগ্রির সনদটি সামনে ধরা হয়, তখন জাস্টিন এটি বেশ কয়েকবার শুঁকে দেখে। এরপর আলতোভাবে মুখে নেয় সনদপত্রটি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জোসেফ, গ্রেস এবং উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।
গ্রেস বলেন, তিনি পরিকল্পনা নিয়েছেন জাস্টিনকে বিশেষ যত্ন নেবেন এবং পড়াশোনা শেখাবেন। এ ছাড়া জাস্টিনকে সব সময় পাশে রাখার পরিকল্পনাও রয়েছে তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ায় নানা মন্তব্য আসছে। একজন বিশ্ববিদ্যালয়কেও ধন্যবাদ জানিয়েছেন জাস্টিনকে সনদপত্র দেয়ায়। আরেকজন লিখেছেন, কী অসাধারণ মুহূর্ত! ভালো কাজের জন্যে পোষা প্রাণীকেও দেয়া হলো সম্মানসূচক সনদ।