ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চাকরি ছেড়ে বাবা-মায়ের দায়িত্ব নিলেন নারী, পাবেন বেতনও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ২৯ মে ২০২৩
চাকরি ছেড়ে বাবা-মায়ের দায়িত্ব নিলেন নারী, পাবেন বেতনও
ছবি: সংগৃহীত

নিজের বাবা-মায়ের দেখাশোনা করার জন্য মাসে মোটা অঙ্কের বেতন পাচ্ছেন এক নারী। তাকে বেতন দিচ্ছেন বাবা-মা-ই! অর্থাৎ, ঘরেই এক নতুন ধরনের চাকরি করছেন তিনি।

ঘটনাটি চীনের। ওই নারীর নাম নিয়ানান। তিনি গত ১৫ বছর ধরে একটি সংস্থায় চাকরি করেছেন।

চীনা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি ওই নারীর চাকরিজীবনে কিছু পরিবর্তন এসেছিল। তার কাজের চাপ বৃদ্ধি পেয়েছিল। চাকরির পরিবেশের সঙ্গেও আর মানিয়ে নিতে পারছিলেন না তিনি। ফলে দিন দিন তার উপর মানসিক চাপ পড়ছিল। এই পরিস্থিতিতে ত্রাতা হয়ে আসেন তার বাবা-মাই।

Advertisement

কন্যার সাহায্যের জন্য তারা নতুন চাকরির প্রস্তাব দেন তাকে। আগের চাকরি ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে দম্পতি জানান, তারাই কন্যার অর্থনৈতিক ভার বইবেন। বদলে কন্যাকেও তাদের জন্য কিছু করতে হবে।

আরো পড়ুন>> কানাডায় ছড়িয়ে পড়েছে দাবানল, শহরে জরুরি অবস্থা জারি

এরপরেই চাকরি ছেড়ে দিয়ে বাবা এবং মায়ের সর্বক্ষণের দায়িত্ব নেন ওই নারী। এজন্য তাকে প্রতি মাসে চীনা মুদ্রায় ৪ হাজার ইউয়ান দেওয়া হয়। ভারতীয় হিসাবে যার অর্থ ৪৭ হাজার টাকা। পেনশনের টাকা থেকেই কন্যাকে ওই অর্থ বেতন হিসাবে দিয়ে থাকেন দম্পতি।

৪০ বছরের ওই নারী জানিয়েছেন, তাকে বাবা-মায়ের সঙ্গে সারা দিন কী কী করতে হয়। সকালে এক ঘণ্টা বাবা-মায়ের সঙ্গে নাচানাচি করে কাটান তিনি। কখনও কখনও তাদের সঙ্গে দোকান, বাজারে যান। সন্ধ্যায় তিনি বাবার সঙ্গে রান্না করেন। এছাড়া, বাবা-মায়ের গাড়ির চালক, সংসারের পরিচালক হিসাবেও কাজ করেন ওই নারী।

তিনি জানিয়েছেন, এই কাজ করতে তার ভালই লাগছে। তবে এর চেয়েও ভাল কোনও চাকরি পেলে তাকে স্বচ্ছন্দে তা গ্রহণ করতে বলেছেন তার বাবা-মা।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!