ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দলকে চ্যাম্পিয়ন করে চাকরিচ্যুত কান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩১, ২৮ মে ২০২৩
দলকে চ্যাম্পিয়ন করে চাকরিচ্যুত কান
ছবি- সংগৃহীত

বুন্দেসলিগায় ডর্টমুন্ডের স্বপ্নভঙ্গ করে শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। এ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাবটির প্রধান নির্বাহী অলিভার কান। তবে দলকে চ্যাম্পিয়ন করে চাকরিচ্যুত হলেন তিনি।

বুন্দেসলিগা শিরোপা ঘরে তোলার পরপরই অলিভার কান ও স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদযিচকে বরখাস্ত করেছে বায়ার্ন কর্তৃপক্ষ।

এদিকে বেশ কয়েকদিন ধরেই বায়ার্ন শিবিরে বিরাজ করছিল টালমাটাল পরিস্থিতি। কোচিং স্টাফে পরিবর্তন আনা সত্ত্বেও জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে তারা। 

Advertisement

গত কয়েক আসরে বুন্দেসলিগায় দাপটের সঙ্গেই চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। কিন্তু এবার জিততে ঘাম ছুটে যায় তাদের। অপেক্ষা করতে হয় শেষ ম্যাচ পর্যন্ত। কোলনের বিপক্ষে জামাল মুসিয়ালার শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে শিরোপা উল্লাস করে তারা। তাদের সমান ৭১ পয়েন্ট নিয়েও শুধুমাত্র গোলপার্থক্যের কারণে রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড।

প্রসঙ্গত, ক্লাব ক্যারিয়ারের পুরোটাই বায়ার্নে কাটিয়েছেন কান। ১৯৯৪ থেকে ২০০৮ পর্যন্ত ৬৩২টি ম্যাচ খেলেছেন কিংবদন্তি এই গোলরক্ষক। ২০২১ সালে ক্লাবটির প্রধান নির্বাহী পদে যোগদান করেন তিনি। স্থলাভিষিক্ত হন আরেক কিংবদন্তি কার্ল হেইঞ্জ রুমিনিগের। এবার তার উত্তরসূরি হবেন ইয়ান-ক্রিস্তিয়ান দ্রিসেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!