ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বুন্দেসলিগায় শিরোপা হারাতে বসেছে বার্য়ান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৪, ২১ মে ২০২৩
বুন্দেসলিগায় শিরোপা হারাতে বসেছে বার্য়ান
ছবি: সংগৃহীত

বুন্দেস লিগায় শুরু থেকে দারুণ খেলছিল জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে সম্পূর্ণ বিপরীত দুটি চিত্র দেখেছে তারা। কয়দিন আগেই  বুন্দেস লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপে জয়ের সুযোগ ছিল তাদের। মাঝখানে ফুটবলারদের ফর্মের পাশাপাশি কোচ ইউলিয়ান নাগালসম্যানকে ছাটাই করে নাজুক অবস্থানে আসতে শুরু করে দলটি। 

সর্বশেষ ম্যাচে এবার লাইপজিগের কাছে হেরে বুন্দেসলিগার শিরোপাও হারাতে বসেছে বাভারিয়ানরা। শনিবার (২০ মে) আলিয়াঞ্জ অ্যারেনায় লিগ ম্যাচে প্রথম দিকে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে পথ হারায় স্বাগতিকরা। শেষপর্যন্ত তারা তিন গোল খেয়ে হেরে যায় ৩-১ ব্যবধানে। য

দিও এখনও তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, তবে এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ১। এই হারের পরও অবশ্য লিগ টেবিলে আপাতত শীর্ষেই আছে বায়ার্ন; ৩৩ মাচে ২০ জয় ও ৮ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৮। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। নিজেদের শেষ দুই ম্যাচে জিতলে চ্যাম্পিয়ন হবে বরুশিয়া ডর্টমুন্ড।

Advertisement

রোববার আউক্সবুর্কের মাঠে খেলতে নামবে তারা। তিনে থাকা লাইপজিগের পয়েন্ট ৬৩।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!