বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। এ সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন, নিহতের মেয়ে নিলুফা আক্তার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন, স্ত্রী শাহিদা পারভীন ও তার মেয়ে হাফিজা বেগম।
.png)
নিহত ব্যক্তি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মৃত শামসুদ্দীন ফকিরের ছেলে হাফেজ আবুল বাসার।
জানা যায়, গত ২০১৬ সালে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরিদপুরের আলীপুর মহল্লার প্রশানিক পাড়ায় আবুল বাসারকে গলা কেটে খুন করা হয়। পরে এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর নিহতের ভাই মো. লোকমান ফকির বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালতের পিপি নওয়াব আলী মৃধা জানান, বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন আদালত। পাশাপাশি মৃত্যুদণ্ড প্রাপ্ত নিলুফা, মা শাহিদা ও মেয়ে হাফিজাকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে শাহিদা ও হাফেজাকে আরো তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।