ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে বাসচাপায় ৩ তরুণ নিহত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ১৬ মে ২০২৩
ফরিদপুরে বাসচাপায় ৩ তরুণ নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট পশ্চিম পাড়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বাগাট পশ্চিম পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মধুখালী উপজেলার বাগাট গ্রামের বিশ্বাস পাড়া এলাকার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (১৭), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৮) এবং মজিবর সরদারের ছেলে মিম সরদার (১৭)।

জানা যায়, রাত পৌনে ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্য ঐ তিন তরুণ কামারখালী থেকে একটি মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বাগাট পশ্চিম পাড়া এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

Advertisement

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে দ্রুত গতির একটি বাস মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!