নিহতরা হলেন- উপজেলার দাঁতমারা ইউনিয়নের চুড়ামনি এলাকার মো. আব্দুল করিমের ছেলে সাহাব উদ্দিন ও একই এলাকার মনু মিয়ার ছেলে দৌলত খান।
জানা গেছে, রামগড়গামী একটি যাত্রীবাহী বাস দাঁতমারা মাল্টা বাগান নামক স্থানে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা ওই দুই আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।