ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কানাডায় ছড়িয়ে পড়েছে দাবানল, শহরে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৩, ২৯ মে ২০২৩
কানাডায় ছড়িয়ে পড়েছে দাবানল, শহরে জরুরি অবস্থা জারি
ছবি: সংগৃহীত

কানাডার পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে।

রোববার (২৮ মে) গভীর রাতে দাবানলের কারণে দেশটির পূর্বাঞ্চলীয় শহর হ্যালিফ্যাক্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরইমধ্যে সেখান থেকে বহু নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

নোভা স্কটিয়া প্রদেশের রাজধানীর পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সার্ভিসের কর্মীরা মানুষকে নিরাপদ রাখতে ও দাবানলের কারণে সৃষ্ট হুমকি কমাতে ২৪ ঘণ্টা কাজ করছে।

Advertisement

বন্দর শহরটিতে এরই মধ্যে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফলে এই জরুরি অবস্থা আগামী সাত দিন কার্যকর থাকবে।

আরো পড়ুন>> যাত্রীর ভুলে বন্ধ উড়োজাহাজের দরজা, জানালা দিয়ে ভেতরে ঢুকলেন পাইলট!

টুইট বার্তায় আরো জানানো হয়েছে, যেখানে দাবানল ছড়িয়ে পড়েছে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

রজার্স ও বেল কানাডার বেল এলিয়েন্টসহ টেলিযোগাযোগ সংস্থাগুলো টুইটার পোস্টে জানিয়েছে, দাবানলের কারণে সরিয়ে নেয়া কমিউনিটির কিছু গ্রাহক সেবা বঞ্চিত হতে পারে।

চলতি মাসে কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য আলবার্টায়ও দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়। সেখানের অনেকেই বাধ্য হয় বাড়িঘর ছাড়তে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!