ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে গেছে কানাডার দাবানলের ধোঁয়া 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ১২ মে ২০২৩
যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে গেছে কানাডার দাবানলের ধোঁয়া 
সংগৃহীত - বিবিসি

অষ্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল জুড়ে সক্রিয় হয়ে উঠেছে ভয়াবহ দাবানল। এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থার ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর অবস্থার অবনতি হলে কানাডার কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চেয়েছে আলবার্টা প্রদেশের প্রশাসন।

কানাডার আলবার্টা প্রদেশে দাবানল অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দারা বাড়ি-ঘড় ছেড়ে অন্যত্র চলে গেছে। দেশটির বেশিরভাগ এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে।

বৃহস্পতিবার পর্যন্ত আলবার্টাতে প্রায় ৭৫টি সক্রিয় দাবানল ছিল, যার মধ্যে ২৩টি নিয়ন্ত্রণের বাইরে বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদমাধ্যম বিবিসি।

Advertisement

মে মাসের প্রথম দিকে সাধারণত এই অঞ্চলে দাবানলের মৌসুম শুরু হয়। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এই স্তরের কার্যকলাপ অস্বাভাবিক। এখানে অবস্থিত দাবানলে কার্যকলাপ আপাতত পর্যবেক্ষণ করা যাচ্ছে।

আগামী দিনগুলিতে তাপমাত্রা তীব্রভাবে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে, আগামীতে দাবানলের আগুন আরো উদ্বেগের কারণ হয়ে উঠবে।

আরো পড়ুন>> জাপানের রাজধানীতে কার্যালয় খুলতে আগ্রহী ন্যাটো

ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) দ্বারা তোলা ছবিগুলোতে দেখা যাচ্ছে, আলবার্টা দাবানলের ধোঁয়া কানাডার পূর্ব অংশে বহুদূর ছড়িয়েছে। এছাড়া কুইবেক এবং অন্টারিওতে মার্কিন-কানাডা সীমান্তে পৌঁছেছে।

বৃহস্পতিবার টুইটারে এনওএএ বলেছে, ‘কানাডার দাবানলের মৌসুম অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে উঠেছে।’ এনওএএ’র ছবিগুলোতে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কানাডার বেশিরভাগ অংশ হালকা থেকে মাঝারি ধোঁয়ায় ঢেকে গেছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, ওয়াশিংটন ডিসি এলাকায় কানাডিয়ান দাবানলের ধোঁয়ার কারণে বৃহস্পতিবার উজ্জ্বল কমলা রঙের সূর্যাস্ত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আলবার্টাতে দাবানল অব্যাহত থাকায় স্থানীয় অগ্নিনির্বাপকদের মাটিতে এবং আকাশপথে আগুন নেভাতে সাহায্য করার জন্য কানাডিয়ান সামরিক বাহিনীর ৩০০ সদস্যকে মোতায়েন করা হচ্ছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!