জাপানের রাজধানী টোকিওতে ন্যাটোর লিয়াজোঁ কার্যালয় চালু করা নিয়ে সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। টোকিওতে ন্যাটোর কার্যালয় খোলা হলে অনেক বেশি সুবিধা পাবে জাপান।
আরো পড়ুন>> অবশেষে ইসলামাবাদের হাইকোর্টে হাজির ইমরান খান
.png)
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে স্টলটেনবার্গ বলেছেন যে জাপান হচ্ছে ন্যাটোর জন্য খুবই ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ অংশীদার। তাই জাপানের টোকিওতে ন্যাটোর কার্যালয় খোলার জন্য আলোচনা চলমান রয়েছে।
একই সাথে তিনি জোর দিয়ে বলেন যে রাশিয়া ও চীনের চিন্তা মাথায় রেখে ভারত-প্রশান্ত মহাসাগর অংশীদারদের সাথে ন্যাটোর অংশীদারীত্ব জোরদার করা দরকার।
সূত্র: দ্য গার্ডিয়ান