ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাড়ির চালকের আসনে কুকুরকে বসালো যুবক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ১৭ মে ২০২৩
গাড়ির চালকের আসনে কুকুরকে বসালো যুবক!
ফাইল ছবি

প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটে যা দেখে অবাক হয়ে যায় সবাই। এবার যুক্তরাষ্ট্রে এমনি একটি ঘটনা ঘটায় এক যুবক। 

ঘটনা সূত্রে জানা যায়, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক যুবককে আটকায় পুলিশ। তবে জরিমানা ও গ্রেফতার এড়াতে ওই যুবক চালকের আসনে নিজের কুকুরকে বসিয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন অদ্ভুত ঘটনার কথা জানিয়েছে কলোরাডো পুলিশ। এমন ঘটনায় অবাক নেটিজেনরা।

Advertisement

গাড়িটি থামিয়ে কাছে যাওয়ার পর এক পুলিশ কর্মকর্তা দেখতে পান, অভিযুক্ত যুবক চালকের আসন থেকে সরে যাচ্ছেন এবং সেখানে তিনি তার কুকুরকে বসাচ্ছেন।

আরো পড়ুন>> মোখার আঘাতে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ৮১

যেখানে যুবককে আটকানো হয় সেখানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ৪৮ কিলোমিটার। কিন্তু ওই যুবক তখন তার গাড়িটি প্রায় ৮৫ কিলোমিটার বেগে চালাচ্ছিলেন।

এ ব্যাপারে পুলিশ বলেছে, ‘চালক তার কুকুরের সঙ্গে আসন পরিবর্তন করার চেষ্টা করেন এবং একজন এসপিডি কর্মকর্তা তার কাছে যান এবং পুরো বিষয়টি দেখেন।’হাতেনাতে ধরা পড়ার পরও ওই যুবক দাবি করেন ‘গাড়িটি তিনি চালাচ্ছিলেন না’।

যখন তাকে জিজ্ঞেস করা হয়, মদ পান করেছেন কিনা? তখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে প্রায় সঙ্গেই সঙ্গেই ধরে ফেলেন পুলিশ কর্মকর্তা। এরপর তার বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, গ্রেফতারে বাধা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়।

অভিযুক্ত ঐ যুবককে জেলে পাঠানোর আগে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। আর ঐ কুকুরটিকে অপর একজনের জিম্মায় দেওয়া হয়েছে। জেলের মেয়াদ শেষ হলে কুকুরটিকে আবার তার মালিককে ফিরিয়ে দেওয়া হবে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!