এবার যুক্তরাষ্ট্রের ফার্মিংটন শহরে এক বন্দুকধারীর হামলায় অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এমন হামলার ঘটনায় পুরোপুরি আতঙ্কের মধ্যে রয়েছে শহরের বাসিন্দারা। হামলার ঘটনায় দুই পুলিশসহ আরো নয়জন আহত হয়েছেন। পুলিশের অভিযানে মৃত্যু হয়েছে হামলাকারীরও।
আরো পড়ুন>> নিউজিল্যান্ডে হোস্টেলে আগুনে নিহত ১০
.png)
জানা গেছে, একটি গির্জার বাইরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ১৮ বছর বয়সী এক বন্দুকধারী। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তাঘাট।
আতঙ্কে শহরের স্কুলগুলোতে দেয়া হয় লকডাউন। অবশ্য হামলাকারীর মৃত্যুর পর স্কুলগুলো থেকে লকডাউন তুলে নেয়া হয়। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো জানা যায়নি। তবে ঘটনাটির সুষ্ঠু তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস