ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কিশোর ট্রাকচালক থেকে ৩১ হাজার কোটি টাকার মালিক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২০
কিশোর ট্রাকচালক থেকে ৩১ হাজার কোটি টাকার মালিক!
ফাইল ছবি

নিউজিল্যান্ডের অন্যতম ধনী গ্রেম হার্ট। সম্প্রতি তার সংস্থার শেয়ারের দর বৃদ্ধি পাওয়ায় নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি। 

আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, তার ‘র‍্যাঙ্ক গ্রুপ’ কোম্পানির হাতে রয়েছে ‘রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকর্পোরেশন’-এর সিংহভাগ শেয়ার। এই রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকর্পোরেশন বড়বড় আবর্জনার ব্যাগ, অ্যালুমিনিয়াম ফয়েল তৈরি করে।

গত সপ্তাহে রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকর্পোরেশনের শেয়ার প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পায়। ফলে ধনীদের তালিকায় কয়েক ধাপ উঠে আসেন গ্রেম। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইন্ডেক্স অনুযায়ী, গ্রেমের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ৩৫৭ কোটি টাকা। 

Advertisement

কখনোই জনসন্মুখে আসতে পছন্দ করেন না তিনি। তবে গ্রেম হার্টের ধনসম্পদের ‘গল্প’ প্রায়ই শোনা যায়। তার জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের। জীবিকার তাগিদে হাইস্কুলের পড়াশোনা ছেড়ে গাড়ি মেরামতের কাজ শুরু করেন । এরপর ট্রাকও চালিয়েছেন তিনি। পরে পড়াশোনায় ফিরে আসেন এবং নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অব ওটাগো থেকে এমবিএ ডিগ্রি নেন। পড়াশোনা শেষ করার পর তিন দশক ধরে ধরে গ্রেম নানা ব্যবসা শুরু করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!