ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাপে কাটা শিশুকে কাঁধে করে হাসপাতালে ছুটলেন মা, পথেই মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৭, ২৯ মে ২০২৩
সাপে কাটা শিশুকে কাঁধে করে হাসপাতালে ছুটলেন মা, পথেই মৃত্যু
ছবি: সংগৃহীত

মাত্র ১৮ মাস বয়সী এক শিশুকে সাপে কামড়ানোর পর তার মা শিশুটিকে কাঁধে করে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর জেলায় এ ঘটনা ঘটে। ওই গ্রামে রাস্তাঘাট না থাকায় শিশুটিকে সঠিক সময়ে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। ফলে তার মৃত্যু হয়।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মা শিশুটিকে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে উঠেছিলেন, কিন্তু পথের মধ্যে অ্যাম্বুলেন্স থেকে তাদের নামিয়ে দেওয়া হয়, পরে মা শিশুটিকে কাঁধে করে ছয় কিলোমিটার দৌড়ায়।

Advertisement

শিশুটিকে সাপে কামড় দিলে তার বাবা-মা এবং স্থানীয়রা মিলে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু রাস্তাঘাট ভালো না থাকায় তাকে সঠিক সময়ে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। পথের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।

আরো পড়ুন>> বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক সনদ পেল কুকুর!

শিশুটির আত্মীয় জানায়, রাস্তাঘাট ভালো না থাকায় সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে শিশুটিকে যথাযথ সময়ের মধ্যে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

ভেলোর কালেক্টর বলেন, তারা যে এলাকায় থাকেন সেখানে অনেক ছোট অ্যাম্বুলেন্স রয়েছে। এছাড়াও ওই পরিবার যদি স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করতেন তাহলে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হতো। কিন্তু তারা সে কাজ করেনি। বরং তারা শিশুটিকে নিয়ে মোটরসাইকেলে ওঠার সিদ্ধান্ত নেয়।

তিনি আরো বলেন, রাস্তাঘাট তৈরির কাজ চলছে। কারণ বনবিভাগ থেকে রাস্তা তৈরির জন্য অনলাইনে আবেদন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!