ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইঁদুর মারার বিষ দিয়ে দাঁত মেজে হাসপাতালে শিশু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ১৭ মে ২০২৩
ইঁদুর মারার বিষ দিয়ে দাঁত মেজে হাসপাতালে শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

মাজন ভেবে ইঁদুর মারার বিষ দিয়ে দাঁত মেজে শিশু ফাতেমা খাতুন এখন হাসপাতালে। ফাতেমা গাংনী উপজেলার সানঘাট গ্রামের দাড়িয়াপাড়া এলাকার মহিবুল ইসলামের মেয়ে।

বুধবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। শিশু ফাতেমা এখন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে, তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া আফরোজ।

ফাতেমার মা হুসনে আরা বলেন, ঘরের মধ্যে চৌকির নিচে ইঁদুর মারার বিষ ছিল। মেয়ে হামাগুড়ি দিয়ে সেখানে গিয়ে বিষ দাঁত মাজার পাউডার ভেবে দাঁত মাজতে শুরু করে। পরে আমি দেখে তাড়াতাড়ি তাকে নিয়ে হাসপাতালে চলে এসেছি।

Advertisement

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া আফরোজ বলেন, এই প্রথম গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু রোগীর বিষ শরীর থেকে ওয়াশ করা হলো। এর আগে বিষপান করা শিশুরোগীকে মেহেরপুর বা কুষ্টিয়াতে পাঠানো লাগতো। শিশুটি সুস্থ আছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!