ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে
ছবি: সংগৃহীত

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি স্মল বিজনেস ইউনিটের হেড অব এসএমই পদে একজন জনবল নিয়োগ দেবে। গত ১৭ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

Advertisement

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
  • পদের নাম: হেড অব এসএমই
  • বিভাগ: স্মল বিজনেস ইউনিট
  • পদসংখ্যা: ১টি
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
  • অন্যান্য যোগ্যতা: ঋণ আদায় বা কালেকশন কৌশল এবং ঋণদানসংক্রান্ত নিয়ন্ত্রক বিধিবিধান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে
  • অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
  • বয়সসীমা: উল্লেখ নেই
  • কর্মস্থল: ঢাকা
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
  • আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!