ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আবারও বাড়ল সোনার দাম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ল সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার টাকার কাছাকাছি। অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৬ হাজার টাকার বেশি। আর ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার টাকার ওপরে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দামে সোনা ও রুপার গহনা বিক্রি শুরু হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

Advertisement

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

রুপার গহনার ক্ষেত্রেও ক্যারেটভেদে দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনা ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হবে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!