পুলিশে আরও জনবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীতে আরও জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশকে পক্ষপাতমুক্ত থেকে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম শিক্ষানবিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন জনবল নিয়োগের পাশাপাশি একটি স্বতন্ত্র সাইবার ইউনিট প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ বাহিনী নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি কাটিয়ে পুলিশকে একটি দক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত করা যাবে না। ন্যায়বিচার ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।