ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কয়রায় ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ২৯ অক্টোবর ২০২৬
কয়রায় ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার কয়রায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও মোড়কে অগ্রিম তারিখ লেখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কালনা বাজারসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও মোড়কে অগ্রিম তারিখ লেখার অভিযোগে সোয়াদ ফুডসের মালিক মাহমুদ আলীকে (৩৬) দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা এবং অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় মিন্টু বেকারির মালিক মহররম সরদারকে (৬২) অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩-এর ১৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!