ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতাও

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতাও
সংগৃহীত ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নেওয়া হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদ: জুনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফুড টেকনোলজি, রসায়ন, ফলিত রসায়ন বা প্রাণরসায়নে বিএসসি ও এমএসসি
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর; তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে
অন্যান্য যোগ্যতা: বেভারেজ, ডেইরি ও ফুড প্যাকেজিং সম্পর্কে ভালো জ্ঞান
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: ঢাকা (ধামরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: দুপুরের খাবার, প্রতিবছর বেতন বৃদ্ধি ও বছরে দুটি উৎসব বোনাস
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়ম জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!