ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনে করোনা আতঙ্কে জাপানি নারীকে আক্রমণ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ৬ মার্চ ২০২০
ফিলিস্তিনে করোনা আতঙ্কে জাপানি নারীকে আক্রমণ!
ছবি: সংগৃহীত

চীন থেকে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ববাসী। এদিকে ভাইরাসটি হানা দিয়েছে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনেও। আর এ নিয়ে সেখানকার জনমনে সৃষ্টি হয়েছে ভয়াবহ আতঙ্ক। এমন পরিস্থিতিতে সম্প্রতি দেশটির রাস্তায় এক জাপানি নারী এনজিও কর্মী আক্রমনের স্বীকার হয়েছেন।

করোনাবহনকারী মনে করে এক ফিলিস্তিনি নারী তাকে আক্রমন ও লাঞ্ছিত করেন। এ সময় জাপানি সেই নারীর সঙ্গে তার মেয়ে ও এক সহকর্মীও ছিলো। আক্রমনের সময় ফিলিস্তিনি সেই নারী জাপানি নারীকে ‘করোনা করোনা’ বলে চিৎকার করে ডাকেন।

এ ঘটনার সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, জাপানি সেই নারী রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলেন। এসময় ওই ফিলিস্তিনি নারী জাপানি নারীকে দেখার পর করোনা, করোনা বলে চিৎকার করতে শুরু করেন। এরপর তিনি তার চুল ধরে টানাটানি করেন এবং বুকে ধাক্কা দেন। এসময় ওই জাপানি নারীর সহকর্মী তাদের থামান।

Advertisement

এ ঘটনার পর অভিযুক্ত সেই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভিডিওটি দেখুন:


সূত্র: মিডল ইস্ট মনিটর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!