ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সেপ্টেম্বরেই এনগেজমেন্ট আলিয়া-রণবীরের, লিভ-টুগেদারেও মত্ত তারা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১২, ২৬ জুন ২০১৯
সেপ্টেম্বরেই এনগেজমেন্ট আলিয়া-রণবীরের, লিভ-টুগেদারেও মত্ত তারা!
রণবীর কাপুর এবং আলিয়া ভাট

আলিয়া ভাট এবং রণবীর কাপুর। তাদের প্রেম বলিউডে এখন ওপেন সিক্রেট। সম্পর্কটা নিয়ে দুই তারকা কোনো দিনই বিশেষ লুকোছাপা করেননি। যদিও মাঝখানে তাদের সম্পর্কে ভাঙন ধরেছে বলে গুজব ছড়িয়েছিল। তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়ে সম্পর্কটাকে তারা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন।

শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরেই তারা এনগেজমেন্ট সেরে ফেলবেন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, আলিয়া এবং রণবীর সেপ্টেম্বরে এনগেজমেন্টের প্ল্যান করছে।

এদিকে, ‘ব্রহ্মাস্ত্র’-র নতুন শিডিউলের শুটিং শেষ করে ওরা নিউ ইয়র্ক গিয়েছে ঋষি কাপুরের সঙ্গে দেখা করতে। গত বছর ক্যানসার ধরা পড়ার পর থেকে ঋষি এবং নিতু সেখানেই রয়েছেন। ঋষি নিজের জন্মদিনের (৪ সেপ্টেম্বর) সময়ে দেশে ফিরে আসার প্ল্যান করছেন। আলিয়া এবং রণবীরকে একসঙ্গে দেখলে তিনি খুব খুশি হন এবং পরামর্শ দিয়েছেন তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলার।

ঋষি এবং নিতু কাপুরও অবশ্য ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময়ই বিয়ে করেন। যাই হোক, এনগেজমেন্ট হলেও বিয়েটা কিন্তু এ বছর হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। 

এছাড়া, আলিয়া এবং রণবীর তো বটেই, দুই পরিবারও এই সম্পর্কে খুব খুশি। এমনিতে শুটিংয়ের জন্য যেটুকু সময় পরস্পরকে ছেড়ে থাকতে হয়, তা বাদ দিয়ে বাকি সময়টা তারা একসঙ্গে থাকতেই চেষ্টা করেন। যদিও তারা দেশের বাহিরে লিভ ইন রিলেশনশিপও করে থাকেন। এছাড়া মুম্বইয়ে থাকলে আলিয়া কখনো রণবীরের বাড়িতে বা রণবীর কখনো আলিয়ার বাড়িতে লিভ-টুগেদার করেন বলে জানা যায়। আলিয়া-রণবীর এনগেজমেন্ট নিয়ে ভাট্ট পরিবারের সঙ্গেও আলোচনা করেছেন। এ ব্যাপারে তাদেরও কোনো আপত্তি নেই।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!