ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বউয়ের হাতে মার খেলেন রণবীর! (ভিডিও)

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১১, ১৩ জুন ২০১৯
বউয়ের হাতে মার খেলেন রণবীর! (ভিডিও)
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সম্পর্কের গল্প প্রায়শই আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। তাদের সম্পর্কের রসায়ন নিয়েও ভক্তদের আগ্রহ চরমে থাকে। সেই আগ্রহকে ফের একবার উস্কে দিল বুধবার রণবীর সিংহের পোস্ট করা একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে বউয়ের হাতে ব্যাট দিয়ে মার খেলেন রণবীর।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে ভিডিওটি পোস্ট করেছেন রণবীর। তারপরই সেই ভিডিও নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা।

রণবীরের পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর সিংহকে ব্যাট দিয়ে মারছেন দীপিকা। দীপিকার কাছে ব্যাটের বাড়ি খেয়ে লাফিয়ে উঠছেন তিনি। 

এই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, আমার রিল ও রিয়াল লাইফের গল্প। ভিডিওটি পোস্ট করার পরই দুই তারকার বন্ধুরা তাদের সম্পর্ক নিয়ে মজায় মেতেছেন।

রিয়াল লাইফে জুটি বাঁধার পর প্রথমবার অনস্ক্রিনেও দেখা যাবে এই দুই তারকাকে। কবীর খানের ‘৮৩’ সিনেমায় কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং। সেই ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা।  

রণবীর সিং-এর সেই ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!