ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৭, ১৫ নভেম্বর ২০২৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৩৯টি মামলা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুটি ছুরি, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!