ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বলিউডের সবচেয়ে ধনী নায়িকা দীপিকা পাডুকোন

জান্নাতুল মাওয়া সুইটি
প্রকাশিত: ১২:৩১, ৩১ মে ২০১৯
বলিউডের সবচেয়ে ধনী নায়িকা দীপিকা পাডুকোন
ছবি: সংগৃহীত

একজন জনপ্রিয় অভিনেতা বা অভিনেত্রী হওয়া অতটা সহজ না হলেও অভিনয় হলো বিশ্বের সবচেয়ে উচ্চমূল্যের কাজের মধ্যে একটি। হলিউডের পাশাপাশি বলিউডের জনপ্রিয় তারকারাও উচ্চমূল্যের পারিশ্রমিক নিয়েই একেকটি সিনেমা করে থাকেন। দেখা যায়, কয়েক বছর কাজ করেই তারা কোটিপতি বনে গিয়েছেন। তবে তাদের পারিশ্রমিক অবশ্য নির্ধারিত হয় জনপ্রিয়তা ও দক্ষতার উপর বিচার বিশ্লেষণ করে। এমনই বলিউডের সবচেয়ে ধনী ৫ নায়িকাকে নিয়েই আজকের আয়োজন-

দিপীকা পাডুকোন১. দীপিকা পাডুকোন
এই তালিকার প্রথমেই অবস্থান দীপিকার। তার মোট সম্পদের মূল্য ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। ‘ওম শান্তি’ ওম সিনেমার পর তাকে আর ঘুরে দাড়াতে হয়নি। হলিউডের ট্রিপল এক্স সিনেমাটি তার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে। বর্তমানে সে বলিউড ইন্ডাষ্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকধারীদের একজন।

 প্রিয়াঙ্কা চোপড়া২. প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড জগতে যদিও দিপীকার সিনিয়র বটে প্রিয়াঙ্কা। তবুও দিপীকার সমানে পৌঁছাতে পারেনি সে। তার মোট সম্পদের মূল্য ৪০ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের জনপ্রিয় এই অভিনেত্রী ২০০ সালে মিস ইউনিভার্সের মধ্য দিয়ে বলিউড জগতে পা রাখেন। প্রথমে সে ইন্ডিয়াকে গৌরবিত করেছে পরে তিনি ‘কোয়ান্টিকো’ করে পৃথিবীর সর্বোচ্চ পারিশ্রমিকধারী টিভি অভিনেত্রী হিসেবে মর্যাদা অর্জন করেন। 

মাধুরি দিক্সিত

৩. মাধুরি দিক্সিত
রুপে যৌবনে এখনো বলিউডকে মাত করেন এই সুন্দরী। বয়স তার ৫২ হলো তবুও সে যেন চিরযৌবনা। শুধু ইণ্ডিয়া নয় বরং বিশ্বব্যাপী আলোচিত নাম মাধুরি। এই নায়িকাও বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্তদের একজন। তার  মোট সম্পদের মূল্য ৪০ মিলিয়ন মার্কিন ডলার।

ঐশ্বরিয়া রায়৪. ঐশ্বরিয়া রায়
মিস ওয়ার্ল্ড ১৯৯৪, এখনো যেন চিরযৌবনা! রুপে গুনে সে যেন অনন্য। অসংখ্য সিনেমার নায়িকা ঐশ্বরিয়া ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইরুভার’সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর থেকে ‘অর পিয়ার হো গায়া’, ‘ধুম ২’ এবং ‘হাম দিল দে চুকে সানাম’ করে একের পর এক খ্যাতি ও সম্মাননা অর্জন করেন। জানেন কি এই নায়িকার মোট সম্পদের পরিমান কত? ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। 

প্রিতী জিনতা৫. প্রিতী জিনতা
তার টোল পড়া মুখের হাসিতে যেন আজো কাবু হয় বিশ্ববাসী। তার মোট সম্পদের মূল্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। যদিও তিনি অভিনয় করা ছেড়েই দিয়েছেন।  

ডেইলি বাংলাদেশ/জেএমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!