ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সম্পর্ক ভাঙ্গা গড়ায় দীপিকা-রণবীর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৬, ৯ জুলাই ২০১৮
সম্পর্ক ভাঙ্গা গড়ায় দীপিকা-রণবীর!

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। বলিউডের এখন চর্চা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের বিয়ে। কিন্তু বিয়ের আগেই ভেঙ্গে যাচ্ছে তাদের জুটি।

পাঠক বিচলিত হবার কিছুই নেই। বাস্তবে নয় বরং রিল লাইফে তাদের জুটি ভাঙ্গছে। সঞ্জয় লীলা বানসালির আগামী ছবিতে রণবীরকে নায়ক হিসেবে দেখা গেলেও নায়িকা হিবে দীপিকা না থেকে থাকছেন আলিয়া ভাট।

সম্প্রতি বানসালি ‘রাজি’ ছবিতে আলিয়ার অভিনয়ের খুব প্রশংসা করেন। তিনি বলেন, আলিয়া যে গতিতে এগিয়ে চলেছে, তা ওর বয়সী অভিনেত্রীদের মধ্যে খুব কম দেখা যায়। আলিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ হবে বলে মনে করছি।

এদিকে শোনা যাচ্ছে, এক ভ্রমণ সংস্থার বিজ্ঞাপনে রণবীর-আলিয়া জুটিকে দর্শক খুব পছন্দ করেছেন। শিগগিরই আলিয়া আর রণবীরকে জোয়া আখতারের ‘গলি বয়’ ছবিতেও দেখা যাবে।

হঠাৎ করেই এই জুটির জনপ্রিয়তা লক্ষ করা যাচ্ছে। এর মধ্যে বানসালির ছবিটি তাদের নতুন মাত্রা দেবে সেটা অনুমেয়। তবে কী পর্দায় ভাঙতে চলেছে ‘দীপবীর’ জুটি? সেটা তো সময়ই বলে দেবে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!