[ বিনোদন ]
বাবার সঙ্গে খুব কম সময় কাটিয়েছি: আলিয়া
ছবি : সংগৃহীত
বাবা দিবসে শোবিজ অঙ্গনের অসংখ্য তারকা বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য ও স্মৃতির কথা শেয়ার করেছেন। কিন্তু আলিয়া ভাট তা করেন নি। গত ফেব্রুয়ারিতে তাকে তার বাবা মহেশ ভাট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সে সময়ে তিনি বলেন, বাবার সঙ্গে খুব কম সময় কাটিয়েছি। তিনি ভীষণ একজন ব্যস্ত মানুষ। আমার বাবা কাছে তারকার মতোই।
আলিয়ার কথায়, বাবাকে আমি কখনো মিস করি না। কারণ আমাদের সঙ্গে তিনি সেভাবে কখনোই থাকেন নি। তাই তার অনুপস্থিতি আলাদা করে কখনো বুঝি নি। তবে বেশ কয়েকবছর আগে তিনি ঠিক করলেন, আমাদের সঙ্গে সময় কাটাবেন। তারপর থেকেই বাবার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে আমার।
ছোটবেলায় মা সোনি রাজদানকে বেশি কাছে পেয়েছেন আলিয়া। অভিনেত্রী মা সোনিই একাহাতে মেয়েকে বড় করে তুলেছেন। তাই আলিয়ার কথায়, তিনি মাকে ছাড়া তাই কিছুই ভাবতে পারেন না। তার মা যেন তার সঙ্গেই বেড়ে উঠেছেন।
এদিকে প্রথমবারের মতো বাবা মহেশ ভাটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আলিয়া ভাট। চলচ্চিত্রটির নাম সড়ক ২।
ডেইলি বাংলাদেশ/এনকে
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!