[ বিনোদন ]
পরিচারিকার বিয়েতে হাসিমুখে হাজির আলিয়া
সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে এক অভিনেত্রীর ছবি। একটি বিয়েবাড়িতে অথিতি হিসেবে গিয়েছিলেন তিনি। সেই অভিনেত্রী আর কেউ নন, আলিয়া ভাট।
তবে এইবার আর সঙ্গে রণবীর কাপুর ছিলেন না। বিয়েবাড়িতে তিনি একাই ছিলেন। সঙ্গে ছিলেন আলিয়ার গৃহপরিচারিকা। আর যার সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন নায়িকা।

নিজের গৃহপরিচারিকার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন নায়িকা। আর পাঁচটা বিয়ের মতো এই বিয়েতেও হাজির হলেন তিনি। গোলাপি সালোয়ার পরে পরিচারিকা জড়িয়ে ধরে দাঁড়িয়ে ছিলেন আলিয়া। আর সেই ছবিটি এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে বেড়াচ্ছে।
প্রসঙ্গত, এই মুহূর্তে আলিয়া অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মস্ত্র’ ছবির শ্যুটিংয়ে নিয়ে ব্যস্ত রয়েছেন। তার সঙ্গে ছবিতে দেখা যাবে প্রেমিক রণবীর কাপুরকেও।
এদিকে আগামী বছরই আলিয়া নিজেও রণবীর কাপুরের সঙ্গে বিয়েটা সেরে ফেলতে পারেন বলেও শোনা যাচ্ছে। মেয়ের ব্যক্তিগত এই সিদ্ধান্তে বাবা মহেশ ভাটেরও যে কোনো আপত্তি নেই তা তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন।
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!