[ বিনোদন ]
আমি সিঙ্গেল না: আলিয়া
রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের বিষয়টি কারোই এখন অজানা নয়। বেশ কয়েক মাস ধরেই তাদের সম্পর্কটি বলিউড পাড়ায় আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।
তবে প্রেম করা নিয়ে রণবীর মুখে খুললেও এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন আলিয়া।
তবে সম্প্রতি প্রেম করা নিয়ে মুখ খুললেন ‘রাজি’ খ্যাত এই অভিনেত্রী। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সিঙ্গেল না। তবে রণবীরের সঙ্গে প্রেম করা নিয়ে সরাসরি কিছু বলেননি নায়িকা।
অন্য আরেকটি সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী এই তারকা জানিয়েছিলেন, তিনি ৩০ বছরের আগে বিয়ে করতে চান। তিনি লিভিং রিলেশনশিপে বিশ্বাসী নন। স্থায়ীভাবে সম্পর্কে জড়াতে চান।
আলিয়া ও রণবীর বর্তমানে বুলগেরিয়াতে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার শুটিং করছেন।
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!