ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ইতালিতে বিয়ে সেরে ফেলেছেন রণবীর-আলিয়া!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ১০ মে ২০১৯
ইতালিতে বিয়ে সেরে ফেলেছেন রণবীর-আলিয়া!
আলিয়া ভাট এবং রণবীর কাপুর

বিরাট কোহলি-অনুশকা, রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের মতোই আলিয়া-রণবীরও নাকি ইতালির লেক কোমোতে চুপিসারে বিয়েটা সেরে ফেলেছেন!  সম্প্রতি বি-টাউনে এমনই খবর ছড়িয়ে পড়েছে। 

ভারতের বেশকিছু সংবাদমাধ্যমে এ খবরও প্রকাশিত হয় যে, আলিয়া-রণবীর নাকি ইউরোপে একে অপরের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত রয়েছেন। 

সম্প্রতি, এ খদবরের সত্যতা নিয়ে আলিয়ার মা সোনি রাজদানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন, পুরোটাই গুজব। আলিয়ার হাতে এই মুহূর্তে তিনটি ছবি রয়েছে। ও ভীষণই ব্যস্ত। অন্যদিকে রণবীরও তার আগামী ছবির শ্যুটিংয়ের ব্যস্ত। তবে খুব শীঘ্রই ওদের ব্রহ্মাস্ত্র ছবিতে একসঙ্গে দেখা যাবে।

এর আগেই মেয়ের বিয়ে নিয়ে আলিয়ার মা সোনি রাজদান জানিয়েছিলেন, এটা ভেবে ভালো লাগে যে আলিয়াকে নিয়ে জানতে সকলেই উৎসাহী। তবে আলিয়ার মা হিসাবে আমি ওর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাই না। আমি শুধু চাই ও ভালো থাকুক, সুখে থাকুক। ও যেটাই সিদ্ধান্ত নেবে আমরা ওর পাশে আছি।

প্রসঙ্গত, রণবীর-আলিয়া দুজনে কখনোই একে অপরের সম্পর্কটা লুকিয়ে রাখেননি। ‘জিকিউ’ ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে রণবীর তার আলিয়া সঙ্গে প্রেম নিয়ে প্রকাশ্যেই কথা বলেছিলেন। এমনকি রণবীরের বাবা ঋষি কাপুরও এ বিষয়ে বলেন, নীতু ওকে পছন্দ করে, আমিও করি, রণবীরও করে। এর থেকেই তো বোঝা যায়। আমার কাকা শাম্মী কাপুর, শশী কাপুর এবং আমি সকলেই যে যার নিজের পছন্দ মতো জীবন সঙ্গী নির্বাচন করেছি। রণবীরও সেটাই করবে এ আর নতুন কী!

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!