[ বিনোদন ]
জামাই হিসেবে রণবীর কেমন? মুখ খুললেন আলিয়ার মা
ছবি: সংগৃহীত
রণবীর কাপুর এবং আলিয়া ভাট কি সত্যিই বিয়ে করছেন? এ প্রশ্ন ঘুরছে বলিউডের অন্দরেই। এই দুই তারকার সম্পর্কের জল্পনা নতুন নয়। সদ্য একটি অ্যাওয়ার্ড শো-এ রণবীরের প্রতি নিজের ভালবাসার কথা প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছেন আলিয়া।
এদিকে, কাপুর পরিবারের সকলেই তাকে বেশ পছন্দ করেন। কিন্তু আলিয়ার বাবা-মা রণবীরেকে আদৌ পছন্দ করেন কি?
জামাই হিসেবে রণবীর কেমন হবেন? এ প্রশ্ন সরাসরি করা হয়েছিল আলিয়ার মা সোনি রাজদানকে। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, রণবীর ভাল ছেলে। কিন্তু আলিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করব না। আলিয়া আগে যাদের সঙ্গে ডেট করেছে বা ভবিষ্যতে যদি কারো সঙ্গে ডেট করে, সেটা ওর সিদ্ধান্ত। ওর জীবন, সিদ্ধান্ত ও-ই নেবে। মা হিসেবে আমি সব সময় ওর পাশে ছিলাম, থাকব। ও ভাল থাকলেই আমার ভাল লাগবে।
অর্থাৎ আলিয়ার সিদ্ধান্তে খুশি তার মা। রণবীর জামাই হলে তার অন্তত আপত্তি নেই বলেই মনে করছেন বলি পাড়ার একটা বড় অংশ।
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!