ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শাহরুখের রাজত্ব শাসন করবেন রণবীর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৩১, ৯ এপ্রিল ২০১৯
শাহরুখের রাজত্ব শাসন করবেন রণবীর!
ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সেরা সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘ডন’ ছবিটি রিমেক করেন অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। এর রিমেক এবং সিক্যুয়েল দুটিতে অভিনয় করেন শাহরুখ খান। ছবি গুলোও বেশ জনপ্রিয়তা পায়। কিছু দিন আগে খবরে শোনা যায় এবার নির্মাণ হবে ‘ডন ৩’ শুটিং। এবারো এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কিং খান। 

কিন্তু না, এবার শোনা যাচ্ছে  ছবির নায়ক পরিবর্তন হয়েছে।এবার এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং। বিভিন্ন ফিল্ম ম্যাগাজিনের প্রতিবেদন বলছে, ব্যক্তিগত কারণে শাহরুখ খান সিনেমাটি ছেড়ে দিয়েছেন। শাহরুখ সিনেমা থেকে সরে আসায় সমস্যায় পড়েন প্রযোজকরা। তখন তারা রণবীর সিংয়ের কথা ভাবেন।

জানা গেছে, এরই মধ্যে রণবীর সিনেমার কাহিনি শুনেছেন। কিন্তু তিনি হ্যাঁ বা না কোনোটাই বলেননি। তবে সূত্রের খবর, রণবীরের সঙ্গে সিনেমা নিয়ে কথাবার্তা চলছে। রণবীরও ‘ডন ৩’-এ কাজ করতে আগ্রহও দেখিয়েছেন।

প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের ‘ডন’ মুক্তির ২৮ বছর পর ফারহান আখতার শাহরুখকে নিয়ে ‘ডন’-এর রিমেক করেন, যাতে নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।  ‘ডন ২’  ছবিতেও এই দুজনকে জুটি হিসেবে দেখা গেছে। এবার ‘ডন ৩’তে শাহরূখ না থাকায় নায়িকাতেও পরিবর্তন হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এবার প্রিয়াঙ্কার জায়গায় ক্যাটরিনা কাইফকে নেয়ার হতে পারে। 

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!