ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

দীপিকার জুতা হাতে অনুষ্ঠানে রণবীর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭, ২৪ এপ্রিল ২০১৯
দীপিকার জুতা হাতে অনুষ্ঠানে রণবীর!
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং

দীপিকা পাড়ুকোন এবং রলবীর সিং। দীর্ঘদিন প্রেমের পরে অবশেষে গেল বছর বিয়ে করেন তারা। প্রেমিকা তো বটেই, বউ হিসেবেও দীপিকাকে সব সময়ই নাকি ফুল মার্কস দেন রণবীর। 

অন্যদিকে প্রকাশ্যে না বললেও, দীপিকার চোখে রণবীরই সেরা। এই জুটির প্রেম নিয়েও চর্চা হয় বলি মহলের অন্দরে। দীপিকার জন্য প্রকাশ্যেই অনেক কিছু করেন রণবীর। এবার প্রকাশ্যে বউয়ের জুতোও বয়ে দিলেন!

সদ্য মুম্বইয়ের এক হোটেলে একটি বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলেন দম্পতি। সেখানকার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে আত্মীয়-বন্ধুদের ভিড়ে এক ব্যক্তির সঙ্গে হেসে হাত মেলাচ্ছেন দীপিকা। তার পিছনেই বউয়ের জুতো হাতে দাঁড়িয়ে রণবীর।

রণবীরের এ হেন পত্নীপ্রেম অনেকেই ভদ্র ব্যবহার হিসেবে দেখছেন। অনেকেই আবার রণবীরকে নিয়ে মজাও করেছেন। যদিও এ ঘটনার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত দেননি দম্পতি।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!