[ দেশজুড়ে ]
৫০ টাকায় একটি গোলাপ!
ফাইল ছবি
এবার ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন একই দিনে পড়েছে আর তাই ভালোবাসার প্রতীক ফুলের বাজার হয়ে উঠেছে আরো জমজমাট। একই সঙ্গে ফুলের দামও বেড়েছে কয়েক গুণ।
বৃহস্পতিবার শহরের বিভিন্ন ফুলের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। দিনটিকে ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন অলিগলিতে ফুলের পসরা নিয়ে শতাধিক অস্থায়ী দোকান বসেছে।
জানা গেছে, যেখানে ১০ থেকে ১২ টাকায় গোলাপ বিক্রি হয় সাধারণ সময়ে সেখানে এখন প্রতিটি গোলাপের দাম রাখা হচ্ছে ৫০ টাকা। অন্যান্য ফুলের দামও রাখা হচ্ছে ইচ্ছেমতো।
.png)
আর বছরে একটি দিনই ফুল কিনে প্রিয়জনকে দেবেন বলে তেমন কিছু না বলে বিক্রেতাদের দাবি অনুযায়ীই ফুল কিনছেন সবাই।
শহরের চাষাঢ়ায় ফুল কিনতে আসা একজন জানান, আমি তেমন একটা ফুল কিনি না তবে বিশেষ দিন উপলক্ষে প্রিয়জনকে দেব বলে কিনতে এসেছি। আমি তিনটি গোলাপ কিনলাম ১৫০ টাকায়।
ফুল বিক্রেতা রাসেল জানান, আসলে বছরের এই একটি দিনই আমাদের মতো মৌসুমী ফুলের ব্যবসায়ীদের ব্যবসা হয়ে থাকে। তাই দিনটিতে কিছুটা বাড়তি দাম রাখা হয়।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!