ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ছেলেখেলা করে অভিষেকের দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছেলেখেলা করে অভিষেকের দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

ভারতীয় ওপেনার অভিষেক শর্মা আফগানিস্তানের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে উঠলেন । চার-ছক্কার বৃষ্টি নামিয়ে বাঁহাতি ব্যাটার দিল্লিতে ঝড় তুলেছিলেন। তাতে এলোমেলো হয়ে গেল রেকর্ড বই।

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে গতকাল বৃহস্পতিবার মাত্র ৩০ বলে পূর্ণ করেছেন সেঞ্চুরি। যেখানে ছিল ৯ চার ও ১০ ছক্কা। ১৬ বলে ফিফটি করে পরের ১৪ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান মারকুটে ব্যাটার। অভিষেক শর্মার এটি তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি এবং টেস্ট-খেলুড়ে কোনো দেশের ব্যাটারের করা এটি দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড। স্বীকৃত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তৃতীয় দ্রুততম।

Advertisement

স্বীকৃত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৭ বলে সেঞ্চুরি আছে এস্তোনিয়ার সাহিল চৌহানের। ২৯ বলে মুহাম্মদ ফরহাদ করেছেন সেঞ্চুরি। এবার ৩০ বলে সেঞ্চুরি তুলে অভিষেক নিজের নাম তুললেন এলিট ক্লাবে।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল সিকান্দার রাজার দখলে।গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন জিম্বাবুয়ের এই তারকা ব্যাটার। এ ছাড়া ফিন অ্যালেন সমান বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দিল্লিতে রুদ্ধমূর্তি ধারণ করা অভিষেক ৩০ বলে তিন অঙ্ক ছুঁয়ে রেকর্ড বই চুরমার করে ফেললেন।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!