ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আরও দুজন সঙ্গে নামছেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০১:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আরও দুজন সঙ্গে নামছেন
ছবি: সংগৃহীত

এবার চূড়ান্ত হলে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আনুষ্ঠানিক বিদায়ের মঞ্চ। ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানানো এই মহাতারকাকে বিদায়ী ম্যাচে মাঠে নামার বিশেষ আমন্ত্রণ জানায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এএফএর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মাঠে নামতে সম্মত হয়েছেন মেসি।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই বহুল প্রতীক্ষিত ম্যাচে মেসির সঙ্গে মাঠে দেখা যাবে দুই আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোকে। বেনিনের বিপক্ষে এই শেষ ম্যাচটির জন্যই কেবল এই তিন ফুটবলারকে জাতীয় দলে দেখা যাবে।

Advertisement

তবে বিদায়ী এই ম্যাচটিকে ঘিরে দল গঠনে কিছুটা ব্যাকফুটে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনাল-পরবর্তী বিশৃঙ্খলার জেরে শৃঙ্খলাজনিত শাস্তির মুখে পড়েছেন বেশ কয়েকজন মূল খেলোয়াড়। যার কারণে এই ম্যাচে একাদশের বাইরে থাকতে হচ্ছে তাদের।

নিষেধাজ্ঞার কারণে লিয়ান্দ্রো পারদেস ১০ ম্যাচ ও নাহুয়েল মোলিনা ৭ ম্যাচের জন্য দলে অনুপস্থিত থাকবেন। এ ছাড়া থিয়াগো আলমাদার ওপর রয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞা। তার পরও তাদের এ সিদ্ধান্ত।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!