ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

জিম্বাবুয়ের টেস্ট সিরিজ জয় আফগানিস্তানকে হারিয়ে ২২ বছর পর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৪৩, ১৮ নভেম্বর ২০২৬
জিম্বাবুয়ের টেস্ট সিরিজ জয় আফগানিস্তানকে হারিয়ে ২২ বছর পর
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এক মহানাটক মঞ্চস্থ করে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিল। ২য় টেস্টের পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনের দিনের খেলা বাকি ৩.৪ ওভার হাতে ১ উইকেট আফগানিস্তানের।
সিরিজ ড্রয়ে আফগানদের খেলতে হবে ২২ বল। আর সিরিজ জিততে ১ উইকেট দরকার জিম্বাবুয়ের। ১৩১ তম ওভারে বোলিং করতে আসেন অভিজ্ঞ ক্রেমার। ওভারের তৃতীয় বলে জিয়াউরকে স্লিপে বেনেটের তালুবন্দি করে এক নাটকীয় জয় তুলে নেয় জিম্বাবুয়ে। এতে আফগানদের ৫৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে ২২ বছর পর ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে নিয়েছে শেভরন’রা। সেইসঙ্গে বৃথা যায় আফগান লোয়ার অর্ডার-ব্যাটার নাসীর মারুফখিলের ২৪২ বলে অপরাজিত ১০১ রান লড়াকু অভিষেক সেঞ্চুরিটি।
চতুর্থ দিন ৪১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শেষ করে আফগানরা। পঞ্চম ও শেষ দিনে ৫ উইকেটে ১৪৩ রান নিয়ে খেলা শুরু করে রশিদরা। দিনের শুরুতেই ইকরাম আলিখিলকে ফিরিয়ে আফগানদের বড় ধাক্কা দেয় জিম্বাবুয়ে পেসার ভিনসেন্ট মাসেকেসা। এরপর সপ্তম উইকেটে আফসার জাজাইকে (৮৭ রান) সাথে নিয়ে ১১৪ রানের দারুণ এক জুটি গড়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন মারুফখিল। তবে ব্লেসিং মুজারাবানি এই জুটি ভেঙে জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান এবং জয় থেকে মাত্র দুই উইকেট দূরে নিয়ে যান। তবুও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান মারুফখিল, তুলে নেন ১০টি চারের সাহায্যে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।
শেষদিকে মোহাম্মদ সেলিম ৫৩ বলে ২২ রানে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্র্যাড ইভান্সের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। এরপর আফগানিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন অভিজ্ঞ স্পিনার গ্রেইম ক্রিমার। ফলে জয়ের লক্ষ্য থেকে ৫৭ রান দূরে থাকতেই গুটিয়ে যায় আফগানিস্তান।
সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্টের শুরু থেকেই আধিপত্য দেখায় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে অভিজ্ঞ ব্রেন্ডন টেলরের সেঞ্চুরি এবং ইনোসেন্ট কাইয়ার ৯৬ রানের ইনিংসে ভর করে ৩৩৯ রান সংগ্রহ করে সফরকারীরা।
জবাবে আফগানিস্তান মাত্র ২১৭ রানে অলআউট হলে প্রথম ইনিংসে ১২২ রানের গুরুত্বপূর্ণ লিড পায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে আরো ২৯৫ রান যোগ করে আফগানিস্তানের সামনে ৪১৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ‘শেভরন’রা, যা শেষ পর্যন্ত সফলভাবে রক্ষা করেন তাদের বোলাররা। ম্যাচে ৬টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে একটি অর্ধশতক হাঁকিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এক মহানাটক মঞ্চস্ত করে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে। ২য় টেস্টের পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনের দিনের খেলা বাকি ৩.৪ ওভার হাতে ১ উইকেট আফগানিস্তানের।
সিরিজ ড্রয়ে আফগানদের খেলতে হবে ২২ বল। আর সিরিজ জিততে ১ উইকেট দরকার জিম্বাবুয়ের। ১৩১ তম ওভারে বোলিং করতে আসেন অভিজ্ঞ ক্রেমার। ওভারের তৃতীয় বলে জিয়াউরকে স্লিপে বেনেটের তালুবন্দি করে এক নাটকীয় জয় তুলে নেয় জিম্বাবুয়ে। এতে আফগানদের ৫৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে ২২ বছর পর ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে নিয়েছে শেভরন’রা। সেইসঙ্গে বৃথা যায় আফগান লোয়ার অর্ডার-ব্যাটার নাসীর মারুফখিলের ২৪২ বলে অপরাজিত ১০১ রান লড়াকু অভিষেক সেঞ্চুরিটি।
চতুর্থ দিন ৪১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শেষ করে আফগানরা। পঞ্চম ও শেষ দিনে ৫ উইকেটে ১৪৩ রান নিয়ে খেলা শুরু করে রশিদরা। দিনের শুরুতেই ইকরাম আলিখিলকে ফিরিয়ে আফগানদের বড় ধাক্কা দেয় জিম্বাবুয়ে পেসার ভিনসেন্ট মাসেকেসা। এরপর সপ্তম উইকেটে আফসার জাজাইকে (৮৭ রান) সাথে নিয়ে ১১৪ রানের দারুণ এক জুটি গড়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন মারুফখিল। তবে ব্লেসিং মুজারাবানি এই জুটি ভেঙে জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান এবং জয় থেকে মাত্র দুই উইকেট দূরে নিয়ে যান। তবুও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান মারুফখিল, তুলে নেন ১০টি চারের সাহায্যে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।
শেষদিকে মোহাম্মদ সেলিম ৫৩ বলে ২২ রানে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্র্যাড ইভান্সের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। এরপর আফগানিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন অভিজ্ঞ স্পিনার গ্রেইম ক্রিমার। ফলে জয়ের লক্ষ্য থেকে ৫৭ রান দূরে থাকতেই গুটিয়ে যায় আফগানিস্তান।
 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!