ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

বাংলাদেশ এবার ধসিয়ে দিল আফগানিস্তানকে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৩, ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এবার ধসিয়ে দিল আফগানিস্তানকে
ছবি: সংগৃহীত

দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ ‘এ’ দল এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে। কাতারের দোহায় আজ মাত্র ১৭৪ রানেই আফগানিস্তানকে অলআউট করেছে টাইগার যুবারা। এর পেছনে বড় ভূমিকা রেখেছেন রিপন মণ্ডল।

৮ ওভারে ৩৯ রানের বিনিময়ে আফগানদের মূল্যবান ৩ উইকেট তুলে নেন তিনি। এছাড়া, ইকবাল হোসেইন ইমন এবং সাইফ হাসান উভয়েই ২টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য টাইগারদের টার্গেট এখন ১৭৫ রান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচেও বড় জয় পেয়েছিল তারা। তুলনামূলক খর্ব শক্তির দল হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ‘এ’ দল টুর্নামেন্ট শুরু করে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!