ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সংবাদ প্রকাশের আগেই সংশোধন হয় শিবপুরের ‘ঐতিহ্য’ স্থাপনার নামফলক

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ প্রকাশের আগেই সংশোধন হয় শিবপুরের ‘ঐতিহ্য’ স্থাপনার নামফলক
ছবি সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত ‘ঐতিহ্য’ স্থাপনার নামফলক নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ জানিয়েছে, নামফলকের প্রাথমিক নকশায় অনিচ্ছাকৃত একটি ভুল ছিল। তবে বিষয়টি সংবাদ প্রকাশের আগেই প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে নামফলকটি পরিবর্তন করে সংশোধিত নামফলক স্থাপন করা হয়।

কয়েকটি গণমাধ্যমে যে নামফলকের ছবি বা তথ্য উপস্থাপন করা হয়েছে, সেটি ছিল পূর্ববর্তী নামফলক। সংশোধনের পরও পুরোনো তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে, ভুলটি শনাক্ত হওয়ার পরপরই প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করা হয়েছিল।

মঙ্গলবার বিকেলে স্থাপনাটির উদ্বোধনের কথা ছিল। উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম গাড়িটি ইতিহাসের স্মারক হিসেবে সংরক্ষণের উদ্দেশ্যে টিনশেড স্থাপনাটি নির্মাণ করে উপজেলা প্রশাসন। এর নাম দেওয়া হয় ‘ঐতিহ্য’।

প্রাথমিক নামফলকে ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিয়ার নামের পাশে তার স্ত্রীর নাম থাকায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভুলটি শনাক্ত করে নামফলক পরিবর্তন করা হয়। ফলে আগের নামফলকের ছবি ও তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি তৈরি হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!