ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাঙ্গুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ভাঙ্গুড়া( পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভাঙ্গুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
বৃহস্পাতবার রাতে ভাঙ্গুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শরৎ নগর বাজারের  বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন  উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, আলতাফ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল আলীম, শাহিন উপজেলাছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা,আতাউর রহমান খোকন,  মোজাম্মেল হক মোজাম সহ প্রমুখ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এসব অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি দেশের গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!