ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্যাগে কাপড় ও ওষুধ দিয়ে বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ১৬ আগস্ট ২০২০
ব্যাগে কাপড় ও ওষুধ দিয়ে বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা
যাত্রীছাউনিতে পড়ে থাকা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ

যশোরে কাপড়, খাবার, ওষুধ ভর্তি একটি ব্যাগসহ ৭০ বছরের এক বৃদ্ধকে ফুটপাতে ফেলে গেছে স্বজনরা। নাম-ঠিকানা বলতে পারছেন না তিনি। গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় ওই বৃদ্ধকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও তার স্বজনদের সন্ধান পাওয়া যায়নি।

শনিবার রাতে যশোর জিলা স্কুল ও সার্কিট হাউসের সামনের যাত্রীছাউনিতে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন গণমাধ্যম কর্মীরা। তাদের ধারণা, পরিবারের লোকজন তাকে ওই যাত্রীছাউনিতে ফেলে গেছে।

পথচারীরা জানান, ব্যস্ত সড়কের পাশে যাত্রীছাউনিতে কারা কখন ওই বৃদ্ধকে রেখে গেছে তা কেউ খেয়াল করেনি। তার সঙ্গে থাকা ব্যাগে পরিষ্কার লুঙ্গি, শুকনো খাবার, ওষুধ রয়েছে। একটি পাটি বিছিয়ে তাকে বসিয়ে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই মফিজ জানান, বৃদ্ধকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কথা বলতে না পারায় ঠিকানা উদ্ধার সম্ভব হয়নি। তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!