রোববার এ ঘটনার তদন্তকারীরা বিষয়টি নিশ্চিত করেন। তদন্তকারীরা জানায়, রায়াজান অঞ্চলের ইয়েল্টমা শহরের এক দলের চার যুবক ও এক নারীর ওপর গুলি চালায় ৩২ বছর বয়সী এক ব্যক্তি। তারা ওই ব্যক্তির বাসার জানালার নিচে রাস্তায় দাঁড়িয়ে জোরে কথা বলছিল বলে জানা গেছে।
এক বিবৃতিতে বলা হয়, গুলি চালানোর পরে তারা সকলে ঘটনাস্থলেই মারা যান। সন্দেহভাজন ব্যক্তিকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। এছাড়া তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে সেখান থেকে তার বন্দুকটিও উদ্ধার করা হয়েছে। তবে বিবৃতিতে ওই ব্যক্তির নাম বা বিস্তারিত আর কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
.png)
সূত্র- এনডিটিভি