ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

কোপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ৮ নভেম্বর ২০২৬
কোপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কনফারেন্স অব দ্য পার্টিজ (কোপ-৩১)’-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন। আগামী ৭ নভেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গত ৩ নভেম্বরের এক চিঠিতে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ওই সম্মেলনে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়েছে। সম্মেলনে অংশ নিতে তিনি ৮ থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত (যাতায়াতের সময়সহ) তুরস্কে অবস্থান করবেন।

এদিকে, উপাচার্যের অনুপস্থিতিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এআর
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!