ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

কুবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৬, ৮ নভেম্বর ২০২৬
কুবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ছবি : ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও কর্মপরিকল্পনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 


৭ নভেম্বর দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং মূল ফটকে পোস্টার সাঁটানো হয়। এ ছাড়া ০৮ নভেম্বর (রবিবার)  জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন, রাজনৈতিক চিন্তাধারা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর কর্মপরিকল্পনা নিয়ে একটি আলোচনা সভা রয়েছে বলে ছাত্রদল জানায়।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, ‘৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। আমরা ক্যাম্পাসে ঐক্য, সহাবস্থান ও শিক্ষার্থীবান্ধব রাজনীতির পরিবেশ গড়ে তুলতে চাই। কোনো প্রতিহিংসা, দখলদারত্ব কিংবা বিভাজনের রাজনীতি নয়; বরং সব শিক্ষার্থীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ছাত্রদল কাজ করবে। পাশাপাশি ভোটাধিকার, বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা-ধারণা ও কর্মপরিকল্পনা ছড়িয়ে দিতে আমরা এসব কর্মসূচি নিয়েছি। আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীরা জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবেন।’

ডেইলি-বাংলাদেশ/কুবি/এআর
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!