আলিয়াকে নিয়ে ‘বিশেষ’ জায়গায় যেতে চান রণবীর!
বলিউড সুন্দরী আলিয়া ভাট। গত ১৫ মার্চ ছিলো এই সুন্দরীর ২৬ তম জন্মদিন। সেই জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রেমিক রণবীর কাপুর। সেখানে আলিয়ার বাবা-মা মহেশ ভাট, সোনি রাজদান ও আলিয়ার কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা যায় রণবীরকে।
এদিন, রাত ১২টা বাজার আগেই আলিয়ার বাড়িতে পৌঁছে যান রণবীর। আলিয়ার পরিবারের সঙ্গে মিলে তিনিও সেলিব্রেশনের সমস্ত পরিকল্পনা করেন। ওই দিনটা তিনি পুরোটাই আলিয়ার জন্যই রেখেছিলেন।
তবে আলিয়ার জন্মদিনে রণবীর কী উপহার দিলেন, সেই বিষয়টা খুব স্বাভাবিকভাবে অনেক ভক্তেরই জানতে ইচ্ছা ছিলো। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, রণবীর নাকি আলিয়ার জন্য বিশেষ পরিকল্পনা করে ফেলেছেন। আর সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর অ্যাসপেন শহর সংলগ্ন পার্বত্য এলাকায় আলিয়াকে নিয়ে বেড়াতে যাওয়া।
সেখানকার একটি স্কি রিসর্টে নাকি থাকবেন তারা। আলিয়াও রণবীরের সঙ্গে একান্তে সময় কাটাতে ভীষণই উৎসাহী।
এদিকে, খুব শীঘ্রই রণবীরের সঙ্গে আলিয়ার প্রথম ছবি ‘ব্রহ্মস্ত্র’ মুক্তি পেতে চলেছে। ভক্তরা তাদের দুজনকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাশাপাশি ইতোমধ্যেই আলিয়ার আরো একটি ছবি ‘কলঙ্ক’ ও মুক্তি পাচ্ছে।
ডেইলি বাংলাদেশ/টিএএস