[ বিনোদন ]
শিশুর নাম ভাবছেন আলিয়া, এটাকি রণবীর ইফেক্ট না অন্যকিছু!
আলিয়া ভাট। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘রাজি’। আর এ ছবিতে অভিনয় করে আবারো দর্শকদের মুগ্ধ করেছেন এ অভিনেত্রী। কিন্তু সম্প্রতি একটি পোস্টে এ অভিনেত্রী জানিয়েছেন তিনি নাকি শিশুদের নাম ভাবছেন।
কিন্তু আলিয়া হঠাৎ করেই শিশুদের নাম কেনো ভাবতে শুরু করেছেন? এ নিয়ে জল্পনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রির ভিতরে। আবার রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্কও রয়েছে। তাহলে কি বিয়ের আগেই বাচ্চা হচ্ছে এমন চিন্তুা করতেও বাদ দেয় নি কেউ।
তবে এরই মধ্যে আলিয়া দু’তিনটে নাম ভেবে ফেলেছেন। ঘনিষ্ঠদের বলছেন, এই নামটাই হওয়া উচিত। কিন্তু কার নাম ভাবছেন নায়িকা তা খোলসা করেননি।
তিনি জানিয়েছেন, শিশুদের নাম ভাবার কাজটা একদম অন্যরকম। তিনি এর আগে এই বিষয়টা নাকি ভেবেই দেখেননি!
আলিয়া জানিয়েছেন, তাকে বাড়িতে কখনো ছোট বলে মনে করা হয়নি। ছোটদের মতো ব্যবহার নয়, বরং সব সময়ই পরিণত মনস্কের মতো ব্যবহার করেছেন আত্মীয়রা। নিজের নাম নিয়েও নাকি অনেক মতামত রয়েছে তার।
তবে কি নিজের নাম পাল্টানোর জন্যই আলিয়া কোনো শিশুর নাম ভাবছেন? নাকি এর পিছনে অন্য কোনো কাহিনি রয়েছে?
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!