ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ছয়টি সাজে সাজলেন রণবীর, কিন্তু কেন? (ভিডিও)

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৫২, ২৪ এপ্রিল ২০১৮
ছয়টি সাজে সাজলেন রণবীর, কিন্তু কেন? (ভিডিও)
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এবার নির্মিত হচ্ছে তার বায়োপিক। নাম ‘সঞ্জু’। ফক্স স্টার ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে আজ উন্মুক্ত হয়েছে এই ছবির ট্রেলার। এতে সঞ্জয় দত্তের জীবনের বিভিন্ন সময়ে মোট ছয়টি সাজে দেখা গেলো রণবীর কাপুরকে।

চলন-বলনসহ সবকিছুতে সঞ্জয় দত্তের চরিত্রে মানিয়ে নিতে প্রচুর ঘাম ঝরিয়েছেন এই অভিনেতা। বিশেষ করে শারীরিক ভঙ্গি তো পুরোপুরিই রপ্ত করেছেন তিনি। যা ট্রেলারে প্রমাণ করেছেন রণবীর।

ভারতের মুম্বাইয়ে হয়েছে ট্রেলারের প্রকাশনা অনুষ্ঠান। সেখানে ছিলেন রণবীর কাপুর, ছবিটির পরিচালক রাজকুমার হিরানি এবং প্রযোজক বিধু বিনোদ চোপড়া।

ট্রেইলারটির শুরুতেই বলা হয়েছে, একটি সত্যি ঘটনা। আপনার বিশ্বাস হবে না! আর ট্যাগলাইনে উল্লেখ রয়েছে, একজন মানুষ, অসংখ্য জীবন।

সঞ্জয় দত্তের এই বায়োপিকে তার জীবনের উত্থান-পতন সবকিছুই তুলে ধরা হয়েছে। জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির দু’দিন আগে মায়ের মৃত্যুর শোক এবং বাবার সঙ্গে সম্পর্ক, সব।

ট্রেলারে সর্বশেষে জানানো হয়েছে, আগামী ২৯ জুন মুক্তি পাবে ‘সঞ্জু’। ছবিটিতে সঞ্জয়ের মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়াল এবং সঞ্জুর বর্তমান স্ত্রী মান্যতা হিসেবে থাকছেন দিয়া মির্জা।

একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকেও।

‘সঞ্জু’র ট্রেলারটি দেখুন:

ডেইলি বাংলাদেশ/জেডআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!