ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

স্বপ্নের নায়িকার সঙ্গে রণবীর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪, ১১ এপ্রিল ২০১৮
স্বপ্নের নায়িকার সঙ্গে রণবীর!

ছোটবেলা থেকেই সবারই ইচ্ছা থাকে নিজের স্বপ্নের নায়িকার সঙ্গে অভিনয় করা। আর সেটা যদি পূরণ হয় তাহলে তো সোনায় সোহাগা। ঠিক এমনই একটি সুযোগ পেয়েছেন বলিউডের চকলেট বয় খ্যাত রণবীর কাপুর।

রণবীরের তরুণ বয়সের স্বপ্নের নায়িকা মাধুরী দীক্ষিতের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। ‘বাকেট লিস্ট’ শিরোনামের একটি ছবিতে রণবীর মাধুরী দিক্ষিতের সঙ্গে অভিনয় করবেন।

এরই মধ্যে মাধুরী দীক্ষিত অভিনীত ‘বাকেট লিস্ট’ ছবির ট্রেলারটি প্রকাশিত হয়েছে। ট্রেলার প্রকাশের পরই একটি প্রশ্ন ছিল দর্শকদের মনে, রণবীর কাপুরকে কি দেখা যাবে এই ছবিতে? হ্যাঁ, এখন নাকি এটা নিয়ে আর অনিশ্চয়াতার কিছুই নেই!

সম্প্রতি ‘বাকেট লিস্ট’ ছবিতে অভিনয়ের বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে রণবীর জানান, তিনি মাধুরী দীক্ষিতের চরম ভক্ত ছিলেন। এ ছবিতে কাজ করতে বলাতে এক বাক্যেই রাজি হয়ে যান। এটি তার জন্য সৌভাগের বিষয় বলে মনে করেন।

ফিল্মফেয়ারের সেরা এই অভিনেত্রী ২০০৭ সালে ‘আজা নাচলে’ ছবির পর দীর্ঘ সাত বছর ক্যামেরার বাহিরে ছিলেন। এরপর ২০১৪ সালে রণবীর কাপুরের সঙ্গে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির আইটেম গানের মাধ্যমে বড় পর্দায় ফেরেন মাধুরী দীক্ষিত।

গানটিতে বেশ প্রশংসাও কুড়িয়েছেন মাধুরী দীক্ষিত। ‘বাকেট লিস্ট’ ছবি দিয়ে এবার রীতিমতো ঢাকঢোল পিটিয়েই বলিউডে প্রত্যাবর্তন করছেন মাধুরী।

মাধুরী তার ইনস্ট্রাগ্রামে পোস্টে লিখেছেন, অভিষেক বর্মণের পরবর্তী ছবিটি ইতোমধ্যেই মন জুগিয়েছে মায়ের..বাবার, খুশির এবং আমি এখন এই সুন্দর ছবির অংশ হয়ে আছি।

‘বাকেট লিস্ট’ ছবিটি পরিচালনা করছেন অভিষেক বর্মণ এবং প্রযোজনায় আছে ধর্ম প্রোডাকশন।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!